আজ ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে ৭০ কেজি গাঁজাসহ চারজন কে আটক করেছে পুলিশ। আজ ভোররাতে সরাইল উপজেলার একটি গ্রামে প্রাইভেটকার থেকে ৭০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।তারা চারজন হলেন, একই জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুরের আব্দুর রহমান (২০), ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সেলিম মিয়া (৩৬), জিয়ামিন (১৮) ও সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের গাড়ি চালক শাহজালাল (৩৫)।পুলিশ জানিইয়েছে , গোপন তত্থের ভিত্তিতে ভোর রাতে চুন্টা ইউনিয়নের ঘাগড়াজোড় এলাকায় এই অভিযান চালানো হয়।
ঐ সময়ে একটি প্রাইভেটকারের চালকসহ চার মাদক বিক্রেতাকে আটক করা হয়। গাড়িতে লুকিয়ে রাখা অবস্থায় ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করেছে পুলিশ ।





