সৌদি আরবের ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের লক্ষ্যে ১২টি পরিকল্পনার মধ্য একটি হলো সৌদি নাগরিকদের কাজের পরিধি বৃদ্ধি করা। প্রবাসী নাগরিকরাও এর আওতায় থাকবে। যা মঙ্গলবার অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক পরিষদ কর্তৃক অনুমোদিত হয়েছে। ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স- এর সভাপতি ক্রাউন প্রিন্স মৃহাম্মদ বিন সালমান এর অনুমোদন করেন । খবর আরব নিউজ।
দায়িত্বরত পরিষদের সদস্যরা জানান, পরিষদটি গঠন করা হয়েছে, সৌদি নাগরিকদের চাকুরির পরিধি বৃদ্ধি, প্রযুক্তির আধুনিকায়ন ও আমাদের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করার জন্য।পরিষদ থেকে আরও জানানো হয়, এ পরিষদ বিদেশি শ্রমিকদেরও কল্যাণে কাজ করবে বলে আশ্বাস দেওয়া। এটি মূলত সকল কর্মপরিকল্পনার সমন্বয়কারী হিসেবে বাস্তবায়নে অগ্রহণী ভূমিকা পালন করবে। সৌদি আরবের জিডিপি ২০৩০ সালের মধ্যে বেসরকারি খাতে ৪০ থেকে ৬৫ শতাংশে উন্নতি করা হবে বলেও জানায় পরিষদের দায়িত্বশীলগণ।
স্কুল, বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য কেন্দ্রে আরও বিনিয়োগের মাধ্যমে এ সব সংস্থাকে অধিক লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তিত করবে এ পরিষদ।
পরিষদে তিনটি সেক্টরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সেগুলো হলো- ব্যক্তিগতকরণ নীতিগুলোর জন্য একটি সাধারণ নীতিমালা তৈরিকরণ; নীতিগুলো পরিচালনা করার জন্য একটি কার্যকর সাংগঠনিক অবোকাঠামো তৈরি এবং তাদের সুযোগ-সুবিধার জন্য একটি ‘টাইমস্কেল’ গঠন।





