আপত্তিকর অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গেস্ট হাউজ মমতাজ ভবন থেকে আটক হওয়া রাশেদুল ইসলাম ও তার প্রেমিকার বিয়ে সম্পন্ন করিয়ে দেয়া হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বৃহস্পতিার (২৬ এপ্রিল) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের থানা গেটস্থ কর্মচারী ক্লাবে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে বলে বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানিয়েছেন। এসময় উভয় পরিবারের অবিভাবকরা উপস্থিত ছিলেন ও বিয়েতে স্বাক্ষী দিয়েছেন।

তিনি জানান, ‘গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের থানায় সোপর্দ করলে তাদের উভয় পরিবারের অবিভাবকদের বিষয়টি জানানো হয়। রাতে ঝড় বৃষ্টির কারণে অবিভাবকরা আসতে পারেনি। রাতে তাদের পৃথক কক্ষে থানায় রাখা হয়। সকালে অবিভাকরা আসলে সকলের সম্মতিতে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে।’

উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে মমতাজ ভবনের ৩০৯নং কক্ষ থেকে রাশেদুল ও তার প্রেমিকাকে আটক করে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান। তাদের উভয়ের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলায়। রাশেদুল ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিন মজুর হিসেবে কাজ করছে। অতি সম্প্রতি রাশেদুলকে গেস্ট হাউজ রক্ষাবেক্ষণের দায়ীত্ব দেয়া হয়।

মেয়ের পিতা শফি উদ্দিন জানান যে, ‘কাজটা খুবই অনাকাঙ্খিত ছিল। তবে এখন যেহেতু বিয়ে হয়ে গেল পরে আনুষ্ঠানিকতার কাজটিও সেরে নিব।