রাজধানীর বিমানবন্দর গোলচত্ত্বর এলাকায় সিএনজি অটোরিকশা থেকে অচেতন অবস্থায় এক তরুণীকে ছুঁড়ে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সোমবার রাতে এ ঘটনাটি হয়। তরুণী রাজধানীর আশকোনায় থাকতেন বলে জানা গেছে। সোমবার দুপুরে, সে তার বাবার সাথে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায়।

তারপর বান্ধবীদের সঙ্গে দেখা করে, নিউমার্কেটে গিয়ে শপিং করে বাসায় ফেরার পথে একটি সিএনজি অটোরিকশা নেয়। মহাখালী আসার পর মেয়েটির পানির পিপাসা পেলে চালক তাকে পেপসি এনে খাওয়ায়।

এর ১০ মিনিটের মধ্যেই মেয়েটি অচেতন হয়ে পড়ে বলে জানা গেছে। এদিকে চিকিৎসক জানিয়েছেন, তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দেখুন ভিডিও...

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন