আসল মবিল না দিয়ে , খোলা ও পোড়া মোবিলে ব্র্যান্ড এর সিল মেরে অবিকল আসল ব্র্যান্ডের মোবিল বলে বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। আজ ফেনী শহরের সালাউদ্দিন মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন, ফেনী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।এ সময় শহরের সালাউদ্দিন মোড়ের ডা: শাহজাহান মার্কেট এর আনোয়ার লুব্রিকেন্টের ঘরের পেছনে গিয়ে দেখা যায় সরাসরি খোলা ও মানহীন মোবিল ব্র্যান্ডের কনটেইনারে ঢুকানো হচ্ছে।

ক্যাস্ট্রোল একটিভ, শারজাহ ইন্টারন্যাশনাল এর শারলু আল্ট্রা সুপার, এক্সন মোবিল এর মোবিল স্পেশাল, মিডল ইস্ট লুব্রিকেন্ট এর সুপার ভি, টোটাল ওয়েল এর টোটাল কোয়ার্টজ এর অনেকগুলো খোলা কনটেইনার কার্টুনে ভরা অবস্থায় পাওয়া যায় ঐ প্রতিষ্ঠানে।

আরো পাওয়া যায় কনটেইনারের মুখে লাগানো ব্রান্ডের নামে নকল স্টিকার। এসকল স্টিকার ঘরে থাকা চুলায় একটু পুড়িয়ে সরাসরি লাগানো হচ্ছিল কনটেইনারে। ফলে আসল আর নকলের পার্থক্য করা মুশকিল।

খোলা মোবিল কনটেইনারে ঢুকানোর পর আসল মোবিলের রঙ আনয়নের জন্য ব্যবহৃত হয় কৃত্রিম রঙ।পণ্যের নকল প্রস্তুত করার অপরাধে আদালত আনোয়ার লুব্রিক্যান্ট এর মালিক আনোয়ার হোসেনকে এক লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে।

জব্দ করা হয় ১৮১টি কয়েক ব্র্যান্ডের খালি কনটেইনার, ৫৬ টি নকল মোবিলযুক্ত কনটেইনার, ব্যবহৃত রঙ ও স্টিকার।জিজ্ঞাসাবাদে আনোয়ার জানান, ব্র্যান্ডের মোবিলের দাম ৪১০-৪২০।