সৎবাবার কাছে ধর্ষিত হওয়ার পর আত্মহত্যা করেছে ১৬ বছর বয়সী এক তরুণী। ঘটনাটি ঘটে যুক্তরাজ্যের কেন্ট শহরে । এ ঘটনায় ব্রেট কনেল (৩৬) নামে ওই ব্যক্তিকে নয় বছরের কারাদ- দিয়েছেন কেন্টের মেইডস্টোন আদালত। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পুলিশের বরাত দিয়ে মেট্রো নিউজ জানিয়েছে, ২০১৭ সালে জর্জিয়া ওয়ালেস নামে ওই তরুণী সুইসাইড নোট লিখে যায়। নোটে লিখা ছিল, বাবার কাছে বারবার সে কিভাবে নির্যাতনের শিকার হয়েছিল সেই ঘটনা পুলিশের কাছে বর্ণনা করার পর মেয়েটি আর কষ্ট সহ্য করতে পারছিল না।

জর্জিয়া লিখেছিল, তার সৎ বাবা তাকে চুম্বন করেছিল, বুক ও গোপনাঙ্গে স্পর্শ করেছিল। তার মা জেনিফার ও পুলিশ কর্মকর্তাদের কাছে ঘটনা বলার চার সপ্তাহ পর ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে জর্জিয়া। জর্জিয়ার অ্যাকাউন্ট পাওয়া ভিডিও আদালতে দেখানো হয়।ভিডিওতে ১৩ অথবা ১৪ বছর বয়সে রাতে বিছানায় জর্জিয়াকে জড়িয়ে ধরেছিলেন দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত কনেল।

জর্জিয়া বলে, ‘আমি জানতাম যে এটা ঠিক না। আমি খুব ভয় পেয়েছিলাম এবং কি করবো বুঝতে পারছিলাম না। ওই সময় আমি সত্যিই বিভ্রান্ত ছিলাম। আমি জানতাম না কি করতে হবে। কাউকে কিছু বলতেও পারছিলাম না তাই নীরব ছিলাম।’

‘আমি সবার কাছ নিজেকে সরিয়ে নিই’ জানিয়ে সে আরও বলে, ‘আমি আমার বন্ধুদের কাছ থেকেও নিজেকে সরিয়ে নিই। আমি খুব ভীত ছিলাম এবং তাদের সঙ্গে কথা বলতে পারতাম না।

আমার শিক্ষকরা বলতেন জর্জিয়ার মধ্যে অদ্ভুত কিছু লক্ষ্য করছি। কিন্তু আমি কাউকে কিছু বলতে পারিনি। আমি শুধু নিজেকে সরিয়ে নিয়েছি।’

এদিকে এই অভিযোগ অস্বীকার করে কনেল। তার দাবি, এটি মেয়েটির বানানো গল্প। তবে আদালত এটা বিশ্বাস করেনি। পরে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এমন অপরাধের জন্য কনেলকে পাঁচ বছরের কারাদ- দেওয়া হয়। একই সঙ্গে অন্য আটটি অপরাধের জন্য তাকে চার বছরের কারাদ-সহ মোট ৯ বছরের সাজা দেয় আদালত।