সৌদিতে যারা নতুন এসে আকামা পাননি -তাদের জন্য এ প্রতিবেদনটি। বিশেষ করে নতুন আসা প্রবাসীদের প্রথম তিনমাসের মধ্যে আকামা পাওয়া নিয়ম। কিন্তু যদি কোন কারনে ইকামা না পেয়ে থাকেন, তাহলে কি সারা দিন ঘরে বসে থাকবেন? ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সৌদি আরবে প্রায় ১৫ বছর ধরে থাকেন রেজাউল রেজা। তিনি জানান, প্রথম ৩ মাস প্রবাসীর সঙ্গে ইকামা না থাকলে, এই তিন মাস আপনি পাসপোর্ট সঙ্গে রেখে সাধারণ চলাফেরা করতে পারবেন।
রেজাউল জানান, ৪-৬ মাসেও আকামা পাচ্ছেন না, এরকম শত শত মেসেজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে পাই। আমার পরামর্শ হলো, আপনার ভিসাদাতা, বা কফিলের সঙ্গে যদি মিউচুয়াল আন্ডাষ্ট্যার্ন্ডিং করতে না পারেন, তাহলে লেবার কোর্টে যান।
মক্তব আমেলে গিয়ে আপনার সমস্যা বা অভিযোগের কথা বলুন।ওদের পরামর্শমতন কাজ করুন। একমাত্র ওরাই সমাধান দিতে পারবে এই বিষয়টির। কোনরকম, মারামারি, ধরাধরি, বা অন্যসব জটিলতায় না গিয়ে মক্তব আমেলে যাওয়াই আপনার সঠিক পথ এবং সমাধান। এ ব্যাপারে





