আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের বসন্তকালীন বৈঠকে যোগ দিতে গিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনার পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একোটু বেসরকারি চ্যানেলের সাথে কথা বলেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এসময় তিনি খালেদা জিয়ার প্রসঙ্গে বাক্ত করে বলেন, তার ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। অর্থমন্ত্রীর ভাষায় খালেদা জিয়ার ক্ষমতায় আসার চান্স ‘জিরো’। আবুল মাল আবদুল মুহিতের মতে দক্ষতা, দেশপ্রেম, সততা- কোনো প্রেক্ষাপটেই খালেদা জিয়া ক্ষমতায় আসার যোগ্য নন।

উল্লেখ্য, জিয়া অর্ফানেজ ট্রাষ্ট দূর্নীতির মামলায় দীর্ঘদিন ধরে কারাবাসে রয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।