বর্তমানের হিট ব্যাটসম্যান ক্রিস গেইলের অনুপস্থিতিতি এবার হাড়ে হাড়ে টের পেল প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে দিল্লি ডেয়ারডেভিলসের বোলারদের বিপক্ষে রাহুল-অ্যারন ফিঞ্চরা কেউ কোন রকমের কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে দিল্লির সামনে ১৪২ রানের টার্গেট দেয় প্রীতির পাঞ্জাব। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সোমবার (২৩ এপ্রিল) দিল্লির ফিরোজ শাহ কোটলায় বাংলাদেশ সময় সাড়ে আটটায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ডেয়ার ডেভিলসের অধিনায়ক গৌতম গম্ভীর।ফলে পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে ইনিংসের গোড়া পত্তন করেন লুকেশ রাহুল ও অ্যারন ফিঞ্চ। দ্বিতীয় ওভারের আভেশ খানরে বলে শ্রেয়াস আয়ারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। তার বিদায়ের পর রাহুলকে সঙ্গ দিতে আসেন মায়াং আগরওয়াল।
বিধ্বংসী হয়ে ওঠার আগেই ১৫ বলে ২৩ রান করে কাঁটা পড়েন রাহুল। পরে আগরওয়াল ও করুণ ন্যায়ারের ঝুটি দরীয় স্কোর বাড়াতে সাহায্য করে। তাদের বিদায়ের পর কেউ দলের হাল ধরতে পারেনি। আগরওয়াল ১৬/২১, করুণ ন্যায়ার ৩২/৩৪, যুবরাজ সিং ১৭/১৪, ডেভিড মিলার ১৯/২৬, আশ্বিন ৭/৬ এবং টাই ৯/৩ রান করে আউট হন। ফলে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে পাঞ্জাব। যা এবারের আসরের সবচেয়ে কম রান।
দিল্লির হয়ে তিনচি উইকেট নেন লিয়াম প্লাংকেট এবং দুটি করে উইকেট নেন আভেশ খান ও ট্রেন্ট বোল্ট। এছাড়া একটি উইকেট নেন ক্রিশ্চিয়ান ।
উল্লেখ্যিত যে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ক্রিস গেইল নিজের তিন ম্যাচ দারুণ খেলেছেন। টানা তিন ম্যাচ খেলাতে কিছুটা অস্বস্তিতে পড়েছেন তিনি। তাই আজ তাকে সাইট বেঞ্চে রাখা হয়েছে।





