মধ্যযুগীও কায়দায় ঝালকাঠির রাজাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জনসম্মুখে তরুণীদের নির্যাতনসহ বসত বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।গত শুক্রবার (২০ এপ্রিল) রাত ৮টায়... ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
উপজেলার বড়ইয়া কাচারিবাড়ি বাজারে এলাকার বাবুল হাওলাদার তরুণী নির্যাতন অতঃপর বাজার সংলগ্নে ঐ তরুণীদের প্রবাসী পিতা বেলায়েত খানের বাড়িতে দ্বিতীয় দফায় রাত ৯ টায় ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। এতে প্রবাসীর স্ত্রী আলমতাজ সহ তার দুই মেয়ে সুখি ও সাথী আহত হয়। এ ঘটনায় ওই রাতেই সাথী আক্তার বাদী হয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানায়, আলমতাজসহ তার বিবাহিত দুই মেয়ে সুখি ও সাথিকে নিয়ে কেবা কাহারা কুরুচিকার ভাষায় লিফলেট রাতের আঁধারে ওই বাজারে বিলি করে।এছাড়াও দীর্ঘদিন ধরে একই এলাকার বড়ইয়া ডিগ্রি কলেজের কারণিক বাবুল হাওলাদার ওই পরিবারের মহিলাদের দেখলেই কুরুচিকর মন্তব্য করে আসছিলেন।
ঘটনার সময় সুখি ও সাথি বাজারে দোকানে আসলে লিফলেট নিয়ে বাবুলের উপস্থিতিতে আলোচনা হয়। এসময় সুখি উক্তি করে লিফলেট কে বিতরণ করেছে তা আমি জানি। তখন দোকানে বসে থাকা বাবুল তাদের (সুখিও সাথী) অকথ্য ভাষায় গালাগালি দিলে সুখি প্রতিবাদ করলে বাবুল (সুখির) চুলের মুষ্টি ধরে চড় থাপ্পড় দিতে থাকে। এ সময় সাথে থাকা বোন সাথি বাধা দিলে তাকেও আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়া সাথী ও সুখিকে অনেক কষ্টে উপস্থিত লোকজন বাবুলের হাত ছাড়িয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়।
কেরানি বাবুল আরো ক্ষিপ্ত হয়ে কিচ্ছুক্ষণ পরে তার বাহিনী নিয়ে সুখি ও সাথীর প্রবাসী পিতা বেলায়েত খানের বাড়িতে বিদ্যুৎ লাইন বন্ধ করে ঘরের মধ্যে প্রবেশ করে মধ্যযুগীও কায়দায় তাদের মা আলমতাজ বেগমসহ মেয়েদের উপর হামলা চালায় এবং ঘরের দরজা, জানালা ও বেড়া দেশীয় দাও দিয়ে কুপিয়ে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র ভাংচুর ও লুটপাট চালায়। এসময় পরিবারের পুরুষরা স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকায় আহত মহিলারা কোনঠাষা হয়ে পড়ে।
পরবর্তীতে রাজাপুর থানা পুলিশ খবর পেয়ে হামলায় আহতদের উদ্ধার করে রাজাপুর মেডিকেলে চিকিৎসার জন্য প্রেরণ করেন। মেডিকেল গিয়ে জানা গেছে মা আলমতাজ বেগম ও মেয়ে সাথীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়ে হয়। অপর মেয়ে সুখি মেডিকেলে ভর্তি রয়েছেন। এ ঘটনায় রাজাপুর অফিসার ইনচার্জ শামসুল আরেফীন বলেন, গতরাতে উভয় পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে আজ (২১ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি।




