দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচারের পর বিনা খরচে চাকরি দেবার নামে সৌদি আরব পাঠানো ৩৩ বাংলাদেশি নারী শ্রমিককে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।শুক্রবার রাতে হযরত শাহজালাল আর্ন্তাতিক বিমানবন্দরে নামার পর কান্নায় ভেঙ্গে পড়েন নির্যাতিত নারীরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
একটি বেসরকারি সংস্থা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, প্রথমে দালালরা তাদের সৌদি আরবে পাঠায় বিনা খরচে। সেখানে নেওয়ার পর তাদের পাসপোর্ট ও অন্যান্য কাজপত্র কেড়ে নিয়ে পরে তাদের অন্য দালালদের কাছে বিক্রি করে দেওয়া হয়। তারপর তাদের বিভিন্ন বাসাবাড়িতে আটকে রেখে নানা ধরনের নির্যাতন চালানো হয়। মাসের পর মাস বেতন না দিয়ে বাসাবাড়িতে কাজ করতে বাধ্য করা হয় তাদের।
ব্যাংকের তথ্য কর্মকর্তা আল আমিন নয়ন বলেছেন, প্রবাসী নারী শ্রমিক সকলেরই অভিযোগ তাদেরকে অনেক টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছিল। সে কারনেই তাদেরকে যে ধরনের কাজ করতে বলা হতো তারা সেই ধরনের কাজ করতে বাধ্য হতো।দেশে ফেরা প্রবাসী নারীরা জানান, সেখানে এখনো শত শত নারী শ্রমিককে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে।





