ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল থেকে বৃহস্পতিবার মধ্যরাতে তিন ছাত্রীকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। আর এর প্রতিবাদে শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে মিছিল চারুকলা, শাহবাগ, টিএসসি হয়ে নীলক্ষেত ঘুরে এসে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

সবিতা১১এদিকে এবার ঐ হলের নিন্দিত প্রভোস্ট সাবিতা রেজওয়ানার একহাত নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও টকশোর প্রিয়মুখ ড. আসিফ নজরুল। একটু আগে তিনি এ বিষয়ে নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘আমরা নাকি ‘জাতির বিবেক’! সুফিয়া কামাল হলের নিন্দিত প্রভোস্ট সাবিতা রেজওয়ানা নাকি যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য।’

‘আগে দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকরা বড় দলদুটোর উপদেষ্টা হিসেবে কাজ করতেন। আর অধ্যাপিকা সাবিতা আওয়ামী লীগের একটি অনুল্লেখ্য অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যমাত্র। এতেই তার এতো তেজ, এতো অনাচার!’

‘নামতে নামতে কোথায় যে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শ্রেনীর শিক্ষক! ভাংতে ভাঙতে কি যে মেরুদণ্ডহীন হয়ে গেছে বাকী অনেক শিক্ষক। ঢা.বি.র প্রায় দু’হাজার শিক্ষকের মধ্যে কতোজনকে প্রতিবাদ করতে দেখেছেন কোটাসংস্কার আন্দোলনের ওপর পুলিশ, ঢা. বি. প্রশাসন আর ছাত্রলীগের নানামুখী আক্রমনের? অথচ আমরা নাকি ‘জাতির বিবেক’!’