পুরো ক্যারিয়ারের সবচেয়ে অন্ধকার সময় পার করছেন তাসকিন আহমেদ। অনেকদিন ধরে জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে আছেন, ভুগছেন ইনজুরিতেও। তার মাঝেই বুধবার বিসিবির কেন্দ্রীয় ‍চুক্তি থেকে বাদ পড়লেন। সব মিলিয়ে খুব কঠিন সময় পার করছেন এই পেস বোলার। তবুও মাশরফিদের কাছ থেকে অনুপ্রানিত তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আইপিডিসির সঙ্গে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাশরাফি জানান বাদ পড়া ক্রিকেটারদের পাশে সব সময় থাকবেন সিনিয়র ক্রিকেটাররা। তাদের ফর্মে ফেরার চ্যালেঞ্জে সব রকমের সাহায্য করবেন তারা। মাশরাফির এই কথার মাঝেই অনুপ্রেরনা ‍খুঁচ্ছেন তাসকিন।

এই বিষয়ে তিনি বলেন,‘সিনিয়র ক্রিকেটাররা সবসময় অভিভাবকের মতো। তাঁরা সব সমযয় পাশে থাকেন। উৎসাহ দেন। জীবনে ভালো-খারাপ সময় আসবেই। সব সময় বলেছি, ক্রিকেটে ফিরে আসাটা সময়ের ব্যাপার। মাশরাফি ভাইদেরও উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ভাইয়াদের কাছ থেকে অনুপ্রেরণা খুঁজে পাই। তবে তার আগে আমার পিঠের চোটটা সারিয়ে তুলতে হবে।’