ঢাকায় দুই বাসের চাপায় নিহত রাজিব হোসেনের এতিম দুই ভাই মেহেদী হাসান ও হাফেজ আবদুল্লাহকে জেলা প্রশাসন ও সমকাজসেবা অধিদপ্তর থেকে ৪৫ হাজার টাকা অর্থ সাহায্য দেয়া হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এর মধ্যে জেলা প্রশাসন থেকে ২৫ হাজার এবং সমকাজসেবা অধিদপ্তর থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের দরবার হলে আনুষ্ঠানিকভাবে রাজিব হোসেনের এতিম দুই ভাই মেহেদী হাসান ও হাফেজ আবদুল্লাহর হাতে নগদ ৪৫ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান।

এ সময় নিহত রাজিব হোসেনের খালা জাহানারা বেগম ও মামা জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ এপ্রিল ঢাকায় দুই বাসের চাপায় মারাত্মক আহত হন রাজিব। পরে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৬ এপ্রিল দিবাগত মধ্যরাতে না ফেরার দেশে চলে যান তিতুমীর কলেজের মেধাবী ছাত্র রাজিব হোসেন। এরপর গত ১৮ এপ্রিল সকালে নিজ এলাকায় দু’দফা জানাজা শেষে বাউফলের দাসপাড়া গ্রামে নানা-নানীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।