রাতে ঘুমোনোর আগে সকলেই কিছু না কিছু ক্রিম ব্যবহার করে ঘুমাতে যান। বলা হয় এতে ত্বক সারারাত কোমল ও আর্দ্র থাকে। আসলে এটি সত্যি কথা। আপনি সারাদিন যেই ধুলো ময়লা বা চাপের মধ্যে থাকেন আপনার ত্বক এতে যথেষ্ট পরিমানে ক্ষতিগ্রস্ত হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তাই রাতে ঘুমোনোর আগে ত্বক ভালো করে ফেস ওয়াশ বা ক্লিন্সার দিয়ে পরিষ্কার করে একটি নাইট ক্রিম লাগিয়ে ঘুমোলে ত্বকের হিলিং খুব ভালোভাবে সারারাত ধরে হতে পারে। এর ফলে আপনার ত্বকে খুব সহজে বলিরেখা পড়তে পারেনা। এছাড়াও নাইট ক্রিম ব্যবহার করার কয়েকটি বিশেষ উপকারিতা আছে; জানুন কি কি!

১. ময়চারাইসিং
সারা রাত ধরে নাইট ক্রিম আপনার ত্বককে ময়েশ্চারাইজ রাখে যার ফলে ত্বকের সজিবতা ও মসৃণতা বজায় থাকে। এটি আপনার ত্বককে আরাম দেয়।

২. রক্ত সঞ্চালন বৃদ্ধি
ঘুমোনোর আগে আস্তে আস্তে নাইট ক্রিম মাসাজ করার ফলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।

৩. বলিরেখা দূরে রাখে
নাইট ক্রিম ব্যবহার করার ফলে ত্বকের বলিরেখা অন্যান্য ভাঁজ সহজে পরে না।

৪. কোলাজেন বৃদ্ধি
নাইট ক্রিম আপনার ত্বকের কোলাজেন বৃদ্ধি করে যা ত্বককে রুক্ষতা থেকে মুক্তি দেয়।

৫. কোষ বৃদ্ধি
ত্বকে নুতন কোষ বৃদ্ধি পুষ্টি জোগাতে নাইট ক্রিম অসাধারণ।

ঠিক কি ধরনের নাইট ক্রিম ব্যবহার করা উঁচিত?
নাইট ক্রিম ব্যবহার করা উচিত বলেই যেকোনো ধরণের নাইট ক্রিম কিনে ব্যবহার করবেন না যেন। এতে বিপরীত হতে পারে। বাজারে নানা ধরণের নাইট ক্রিম উপলুব্ধ। আপনাকে প্রথমে আপনার ত্বকের ধরণ বুঝে নিতে হবে কারণ স্বাভাবিক ত্বক বা তৈলাক্ত ত্বক বা মিশ্র ত্বক ইত্যাদি সব ধরণের ত্বকের জন্যই আলাদা আলাদা নাইট ক্রিম পাওয়া যায়। নাইট ক্রিম কিনতে গেলে খেয়াল রাখুন ক্রিমটি যেন খুব বেশি ঘন না হয় কারণ ঘন নাইট ক্রিম আপনার ত্বকের লোমকূপ বন্ধ করে দেয় এবং ত্বকে ঠিকমতো বাতাস সরবারাহ হবে না । সুগন্ধযুক্ত নাইট ক্রিম কেনার প্রয়োজন নেই এবং অবশ্যই যেন এই হাইপোএলারজিক হয় ।

নাইট ক্রিমের উপাদান
নাইট ক্রিমে সাধারণত যেসব উপাদান থাকে ও যেগুলি ত্বকের জন্যে উপকারী সেগুলি হল ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ, জোজোবা ওয়েল, অলিভ ওয়েল, আপ্রিকট ওয়েল, রোজ ওয়েল, অ্যালোভেরা, মধু, শিয়াবাটার, জেসমিন, অ্যান্টি এইজিং উপাদান, রেটিনল, এমিনো এসিড, এএইচএস, কপার, অ্যান্টি অক্সিডেন্ট, কোলাজেন।

নাইট ক্রিম লাগানোর নিয়ম
যেমন তেমন ভাবে নাইট ক্রিম লাগাবেন না। নিচের নিয়মগুলি করুন।

১। প্রথমে ত্বক ভালো করে পরিষ্কার করুন।
২। এরপর আঙ্গুলে একটু ক্রিম নিয়ে ফোটা ফোটা করে মুখের চারিদিকে লাগান।
৩। নিচের দিক থেকে ওপরের দিকে বৃত্তাকারভাবে আলতো করে ম্যাসাজ করে ক্রিম ত্বক মিশিয়ে দেবেন।
৪। খেয়াল রাখবেন যেন চোখের পাতায় নাইট ক্রিম না লাগে, এতে চোখে চলে যেতে পারে ও জ্বালা হতে পারে ।

আশা করি আমাদের এই পোস্ট আপনার খুব কাজে লাগবে। তাই আজ থেকেই শুরু করে দিন নাইট লাগানোর অভ্যেস!