সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সহোদরসহ ৪ বাংলাদেশি নিহত। নিহতদের সবার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। নিহতদের মধ্যে প্রাথমিক তিন জনের পরিচয় পাওয়া গেছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তারা হলেন- উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪), ইমামুল হক মুন্না (২২) ও গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০)।

বাংলানিউজের এক সংবাদে প্রকাশ করা হয়েছে, বুধবার (১৮ এপ্রিল) বিকেলে স্বজনদের মাধ্যমে তাদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়। পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় চাকরি করতেন এমরানুল হক, মুন্না ও সোহেল।
প্রতিদিনের মতো মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে খাবার রান্না ও খাওয়া শেষে একই কক্ষে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।