বিভিন্ন মামলায় সাজা প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
গতকাল বিকেলে যুক্তরাজ্যের লন্ডনে ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (ওডিআই) ‘বাংলাদেশের উন্নয়ন গল্প : নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ভাষণ দেয়ার পর প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
আয়োজিক সংস্থাটির সদর দপ্তরে ‘বাংলাদেশের উন্নয়নের গল্প: নীতি, অগ্রগতি ও প্রত্যাশা’ শীর্ষক আয়োজিত এ অনুষ্ঠানে মূল বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী রয়টার্স ও বাংলাদেশের সাংবাদিকসহ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, প্রশ্নোত্তর পর্বেও রোহিঙ্গা ইস্যূ ও ব্রিটেনে পলাতক তারেক জিয়ার বিষয়টি গুরুত্ব পায়।
সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে বাংলাদেশে ফেরত নেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্রিটেন একট্রি ফ্রি কান্ট্রি। যে কেউ এখানে আশ্রয় নিতে পারে, সেটা সত্য। কিন্তু ওই ব্যক্তি অপরাধ করেছে এবং ইতোমধ্যে তিনি দণ্ডিত।
ব্রিটেনের সমালোচনা করে তিনি বলেন, আমি বুঝি না, কিভাবে ব্রিটেন একজন দণ্ডিত ব্যক্তিকে আশ্রয় দিয়ে রাখছে। এটা ব্রিটেন সরকারকে প্রশ্ন করাই ভালো। অবশ্যই তিনি আদালতের দ্বারা অভিযুক্ত এবং আদালত রায় দিয়েছেন। অবশ্যই আমরা তাকে ফেরত চাই।
শেখ হাসিনা বলেন, তার (তারেক রহমান) উচিত আদালতের মুখোমুখি হওয়া। আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলছি। অবশ্যই একদিন আমরা তাকে ফেরত নেব।





