ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইলে ঢাকাগামী যমুনা ট্রেনে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করে মা, লিজা আক্তার (২৫) ও আড়াই বছরের শিশু ইয়াছিন মিয়া।এলাকাবাসী জানায় রাজীব ধামাইল ঢালীবাড়ী গ্রামের ফারুকের ছেলে।
লিজার বাবার বাড়ি উথুরী মৃধাবাড়ীর শাহজাহানের মেয়ে। লিজার বাবা শাহজাহান জানায় তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছিলো।
এই ঘটনায় ৮নং গফরগাঁও ইউনিয়ন চেয়ারম্যান শামসুল আলম খোকন বলেন পারিবারিক অশান্তির কোন খবর এখন পর্যন্ত পাই নাই। ধামাইল রেলওয়ের পাশ থেকে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।





