বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুর থেকে ঢাকাগামী বিজি-০৮৫ ফ্লাইটটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ইউএস-বাংলারও একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিজি-০৮৫ ফ্লাইটটি শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় অবতরণের পর বিজি-০২১ হয়ে রাত ৯টা ৪৫ মাস্কাটে যাওয়ার কথা থাকলেও সেটি যেতে এক ঘণ্টা দেরি হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুর কবির জানান, সিঙ্গাপুর থেকে অাসা বিজি-০৮৫ ফ্লাইটি সন্ধ্যা ৬টায় ঢাকায় অবতরণের কথা ছিল, কিন্তু আবহাওয়ার কারণে প্রায় দেড় ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ঢাকার সিগনাল পেয়ে রাত সোয়া ৮টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

অবতরণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট অপারেশন বিভাগ জানিয়ছে, রাত সোয়া ৯টায় বিজি-০৮৫ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে। এবং রাত ১০টা ৪৫ মিনিটে বিজি-০২১ হয়ে মাস্কাটের উদ্দেশে শাহজালাল থেকে উড্ডয়ন করে।