আসিফা হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন পুড়ছে গোটা দেশ, উত্তাল যখন দেশের রাজনীতি, ঠিক তখন সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে নিজের চাকরি খোয়াল এক ব্যাংককর্মী৷ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আসিফার সঙ্গে যা ঘটেছে, সেটা ভাল হয়েছে বলে মন্তব্য করায়, কোচির ব্রাঞ্চের সহকারী ম্যানেজার বিষ্ণু নন্দকুমারকে চাকরি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় কোটাক ব্যাংক কর্তৃপক্ষ৷ এই মন্তব্যের জন্য ব্যাংকের তরফে ক্ষমা চেয়ে টুইটারে ওই সহকারী ব্রাঞ্চ ম্যানেজারকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয়