দেহ ব্যবসা পল্লি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে৷ পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম সঞ্জয় ঘোষ (২৪)৷ যুবকের বাড়ি শান্তিপুর কলাবাগান পাড়া এলাকায়৷ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায়ই সঞ্জয়কে ওই দেহ ব্যবসা পল্লি এলাকায় দেখা যেত৷ শুক্রবার সকালে তাকে ওই এলাকার একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ দেখা মাত্রই পুলিশে খবর দেন তাঁরা৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে৷

এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি৷ তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কোনও কারণ এখনও জানা যায়নি৷ ওই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন পল্লিতে কোনও মহিলার সঙ্গে সম্পর্ক ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ৷ সেই সংক্রান্ত টানাপোড়েনে তিনি নিজেই আত্মঘাতী হয়েছেন কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে৷

ঘটনাটি খুনেরও হতে পারে বলে পুলিশের একটি অংশ মনে করছেন৷ তাঁকে কেউ খুন করে ওই গাছে ঝুলিয়ে দিয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ৷ এনিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷