জুনে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের ভেন্যু দেহারদুনের পরিবর্তে সুবিধাজনক স্থানে চায় বিসিবি। এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এদিকে, টাইগারদের প্রধান কোচ নিয়োগের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্তে আসেনি বিসিবি। তাই অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব কোর্টনি ওয়ালশের কাঁধে থাকছে বলেও জানান পাপন।
টাইগারদের প্রধান কোচ নিয়ে চিন্তিত বিসিবি। হন্নে হয়ে খুঁজেও কুলকিনারা করতে পারছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। পছন্দ মতো কোচ না পাওয়ায় হচ্ছেনা চূড়ান্ত নিয়োগ। এমনটাই জানিয়ে আসছে বিসিবি। তাই টাইগার দলের প্রধান কোচ হিসিবে কোর্টনি ওয়ালশই এর নামি ঘোষণা করে বিসিবি।
গুঞ্জন আছে এসিসি মিটিং চলাকালীন বিসিবি সভাপতির সাথে আলোচনা করতে ভারত থেকে মালয়েশিয়ায় গিয়ে ছিলো আইপিএল দল রাজস্থান রয়ালসের কোচ গ্যারি কাস্টেন। তবে সে বিষয়ে কিছুই পরিস্কার করেননি বোর্ড সভাপতি। আশ্বাস সীমাবদ্ধ আবারো সেই পুরোনা কথাতেই।
বিসিবি সভাপতি বলেন, গ্যারি কাস্টেনের সঙ্গে আমরা অনেক আগ থেকে কথা বলেছি, সে কীভাবে কাজ করতে পারবে। এছাড়া সে কী ভাবছে.. সেটা আমাদের জানাবে কিছু দিনের মধ্যে।
তিনি আরো বলেন, কোর্টনি ওয়ালশ মেন্টর। অন্য কারো সাথে ওর তুলনা করা যাবে না। তাকে আমরা যে দায়িত্ব দিয়েছি সে অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে। আমরা যখন কোচ পাচ্ছিলাম তখনই ওকে এই দায়িত্ব দেয়া হয়। তবে সেই দায়িত্বের মেয়াদ বাড়তে পারে, সে এই বিষয় সম্পর্কে জানে।
এদিকে আসন্ন জুনে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠেয় টাইগারদের সফর নিশ্চিত বলে জানিয়েছেন পাপন। তবে ভেন্যু নিয়ে এখনো কিছুটা দ্বিধায় ক্রিকেট বোর্ড।
পাপন বলেন, ওরা যে ভেন্যু দিয়েছে সেটা ঠিক আছে। তবে এর বিকল্প কিছু আছে কি-না। যেটা ভ্রমণের ক্ষেত্রে ভাল হবে।
নির্বাচনী ইশতেহার অনুযায়ী আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনও শেষ পর্যায়ে বলে জানান বিসিবি সভাপতি।
এদিকে নাসির হোসেনের জন্য মিলেছে সুখবর। জাতীয় দলের ক্রিকেটার বিবেচনায় আলোচনা সাপেক্ষে তার ইনজুরির চিকিৎসা ভার বহন করবে বিসিবি।





