ভারতের কাশ্মীরে আট বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভের মুখে বিজিপির দুইজন মন্ত্রী পদত্যাগ করেছেন।এ ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। এদিকে, শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
জানুয়ারি মাসের ওই ঘটনায় মঙ্গলবার আদালতে অভিযোগপত্র দেয়ার পর বিষয়টি আলোচনায় আসে। এরপরই জড়িতদের শাস্তির দাবিতে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজ্যটির কাঠুয়া জেলার আসিফা বানু নামে ৮ বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ৩ দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়।
পরে জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত প্রতিবেদনে বলা হয়, এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার নির্দেশে ওই শিশুকে অপহরণের পর গণধর্ষণ করা হয়। এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, আতঙ্কে কাশ্মির ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আসিফার বাবা-মা।





