সৌদি আরবে চলমান পরিস্তিতির কারণে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বসবাসরত প্রবাসীরা। এ পরিস্তিতির কারণে গত একবছর থেকেই সৌদি আরব ত্যাগ করছে প্রবাসীরা। প্রতিদিন প্রায় ১৫০০ প্রবাসী সৌদি ত্যাগ করছে এবং গত ১৮ মাসের সমীকরণে প্রায় ৮ লাখ ১১ হাজার প্রবাসী সৌদি আরব ত্যাগ করেছে। খবর সৌদি গেজেট। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গত বুধবার সৌদি আরবের আল-অ্যারাবিক নামক একটি পত্রিকা সৌদি আরবের পাসপোর্ট মন্ত্রণালয়ের মহা পরিচালক-এর তথ্য মতে সংবাদটি প্রকাশ করে।

পাসপোর্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদে প্রকাশ করা হয়েছে, সৌদিতে বসবাসরত প্রবাসীদের সংখ্যা পর্যায়ক্রমে কমে যাচ্ছে। বর্তমানে প্রতিদিন ১৫০০ প্রবাসী শ্রমিক সৌদি ছেড়ে তাদের নিজ দেশে বা অন্য দেশে চলে যাচ্ছে।

সংবাদে বলা হয়েছে, গত বছরের হিসেব অনুযায়ী ৫ লাখ ৪১ হাজার প্রবাসী চলে গেছেন, এ বছরের গত কয়েক মাসেই এ সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজারেরও বেশি।

চলতি বছরে প্রবাসীদের আসা-যাওয়ার সংখ্যা ১২ লাখ হয়েছে। আর গত বছরের পুরো বছর জুড়ে এ সংখ্যা ছিলো ৩০ লাখ এবং ১৯ লাখ লোক ই-কামা নবায়ন করেছেন বলে জানিয়েছে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর।

কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন ১০ হাজার ৮’শ ৩৭ জন ই-কামা নবায়ক করেন। কিন্তু দৈনিক সৌদিতে প্রবেশের সংখ্যা ৫১ হাজার ৭’শ ৫৬ জন।

বর্তমানে সৌদিতে প্রায় ৯ লাখ ২৮ হাজার ৮’শ ৫৭ জন সৌদি আরবে নিময়-কানুন- এর বাহিরে রয়েছে, যারা নিয়ম মানছে না। ১৫ই নভেম্বর ২০১৭ সালের এক জরিপে এ তথ্য উঠে আসে বলে জানায় মন্ত্রণালয়।

দেশটিতে ৬ লাখ ৭৪ হাজার ৩৩ জন বাসস্থান আইনের লঙ্ঘন করেছে। ১ লাখ ৭৭ হাজার ২’শ ৩০ জন শ্রমিক আইন এবং ৭৭ হাজার ৫’শ ৯৪ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে।

দেশটির দক্ষিণ সীমান্তে বিভিন্ন অপরাধে ১৩ হাজার ৪’শ ৬৮ জনকে আটক করেছে সৌদি প্রশাসন। যাদের মধ্যে ৫৮ শতাংশ ইয়ামেন, ৩৯ শতাংশ ইথিওপিয়ার ও ৩ শতাংশ রয়েছে অন্যান্য দেশের নাগরিক।

আটককৃতদের মধ্যে ১২ হাজার ৭’শ ৮২ জন হচ্ছে প্রবাসী। এদের মধ্যে ১০ হাজার ৭’শ ৬৮ জন পুরুষ এবং ২ হাজার ১৪ জন নারীকে সাঁজা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, চলতি সপ্তাহে ২১ হাজার ৩’শ ৭৪ জন নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়েছে প্রশাসন। এদের মধ্যে অতীতের মামলাধীন কিছু রয়েছে। আর অন্যদের অাটক করা হয়েছে গাড়ি চুরির দায়ে, মাদক সেবন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে। এছাড়া নাগরিক অধিকার লঙ্ঘনের দায়েও কয়েক জনকে আটক করা হয়ে।

তবে আটককৃতদের মধ্যে কোন বাংলাদেশি আছেন কি-না, তা প্রকাশ করা হয়নি।

মন্ত্রণালয় জানায়, এ সপ্তাহে ২৮৬টি চুরি করা গাড়ি আটক করা হয়েছে এবং এরকম আরও ৩৮৬টি গাড়ি চলমান রয়েছে, যেগুলো জব্দের জন্য চেষ্টা চলছে। রেজি. এর জন্য ১ হাজার ২’শ ৭২টি গাড়ি অপেক্ষমান রয়েছে বলে জানায় মন্ত্রণালয়।