ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশার ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
শুক্রবার বিকেলে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।সেখানে আমরা ঝিনাইদহবাসী’র ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।এসময় বক্তারা ইফফাত জাহান এশার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।এশা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসমাইল হোসেনের বাদশার মেয়ে।





