আ.ম আরীফুল হক, প্রতিনিধি হাওর অঞ্চল, কিশোরগঞ্জঃভাটির দেশের দ্বারপ্রান্ত কুলিয়ারচরের কালী নদী আজ ফসলি জমিতে রুপ নিয়েছে।

নাব্যতা হারিয়ে নদীর বুকে ধান সহ আবাদ হচ্ছে নানা ফসলের। এক সময়ের চির চেনা খড় স্রোতা এ কালী নদীর অনেক স্থানই আজ শুকিয়ে গেছে।

যেখানে সামান্য পানি বিদ্যমান, সেখানে বিভিন্ন প্রভাবশালী মহল ঘেড় তৈরি করে মাছের চাষ করছে। এ ছাড়া বিভিন্ন স্থানে উত্তোলন হচ্ছে বালু। অন্যদিকে কুলিয়ারচর বাজার ও লঞ্চঘাট এলাকায় প্রচুর কচুরী পানার ফলে নৌপথের যাত্রীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

ভৈরব, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম উপজেলা গামী লঞ্চ, ট্রলার, স্প্রীট বোর্ড পাড়া পাড়ে আগের তুলনায় দ্বীগুণ সময় বেশী লাগছে।

এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও এ পর্যন্ত কোন সমস্যার সমাধানই হয়নি বলে ক্ষোভ প্রকাশ করলেন চালক ও যাত্রীরা।