আনোয়ারায় দাফনের ২৮ দিন পর সৌদি প্রবাসী মোঃ রিজোয়ানগীর চৌধুরীর (৪৫) লাশ কবর থেকে ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয়। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামে কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মোমিন ও মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক আবুল কালাম আজাদ।

এসময় তিনি বলেন,আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য।

লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান।

উল্লেখ্য যে, গত ২০১৮সালের ২১শে জানুয়ারি সকাল সাড়ে ৮টায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রিজোয়ানকে এলোপাতাড়ি কুঁপিয়ে গুরুতর আহত করেন।

পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিগত মাসের ১৪ মার্চ সকাল সাড়ে সাত মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের ভাই সেলিম চৌধুরী বাদী হয়ে ৯ জনকে আসামী করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন।

তথ্যমতে, রিজোয়ানের মৃত্যুর আগেই পুলিশ তড়িঘড়ি করে আদালতে চার্জশীট দাখিল করেছে বলে অভিযোগ বাদীপক্ষের।

এ কারণে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে হস্তান্তর করেন আদালত।