আপনার শরীরের অন্যতম ভাইটাল অরগান কিডনি। ফুসফুস, হার্ট, লিভার, ব্রেইন-এর মত কিডনি অকেজো হলে জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কিডনি ভালো না থাকলে ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করে হয়তবা জীবনের গতি খানিকটা টিকিয়ে রাখা যায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তবে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। দরিদ্র, মধ্যবিত্ত পরিবার হয় সর্বস্বান্ত, নিঃস্ব। আর এর কারণ কিডনির চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।

অথচ কিছু নিয়ম-নীতি অনুসরণ করে কিডনি সুস্থ রাখা যায়। বিশেষজ্ঞগণ কিডনি সুস্থ রাখার জন্য কিছু পরামর্শ দিয়েছেন। এসব পরামর্শের মধ্যে আছে প্রতিদিনের খাদ্য তালিকায় আঁশ জাতীয় খাবার, শাক সবজি, নিরামিষ, মাছ খেতে হবে বেশি। রেড মিট যেমন-গরুর মাংস, খাসির মাংস পরিহার করতে হবে। কিন্তু মুরগির মাংস খাওয়া যাবে। কম মসলাযুক্ত খাবার খেতে হবে। ভাত কম খেতে হবে। বিশেষজ্ঞদের মতে কিডনির সবথেকে ক্ষতিকারক খাবার সফট ড্রিংকস, ফাস্টফুড।