চুয়াডাঙ্গা সদর উপজলোর চন্ডীপুর গ্রামে স্ত্রীর ঝাড়ুর আঘাতে স্বামী আব্দুল হাকিম (৬৫) মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী সাহেরা খাতুনতে আটক করেছে পুলিশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জের ধরে স্বামী আব্দুল হাকিম ও স্ত্রী সাহেরা খাতুনের মধ্যে বিরোধ বাধে। এক পর্যায়ে স্ত্রী ঝাড়ু দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, এ ঘটনায় স্ত্রীকে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।