আপনার গোপন ক্ষমতা বাড়াবে তোকমা দানা – স্বাস্থ্যসচেতেন মানুষদের কাছে তোকমা দানা বেশ পরিচিত। বিভিন্ন ফলের জুস ও ফালুদা তৈরিতে তোকমা দানা ব্যবহার করা হয়। এটি প্রচুর পুষ্টি ও মিনারেল সমৃদ্ধ একটি খাবার। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তোকমা দানা `সালভিয়া হিসপানিকা` নামেও পরিচিত। ছোট ডিম্বাকৃতির নরম বীজটি বিভিন্ন রঙয়ের হয় যেমন, বাদামি, কালো, সাদা ইত্যাদি। তোকমা দানায় হাইড্রোফোলিক উপাদান রয়েছে, যার কারণে খুব সহজেপানি শোষণ করে নেয়। তোকমা দানা ওজনের চেয়ে বারোগুণ বেশি পানি শোষণ করতে পারে।
প্রতি ১০০ গ্রাম তোকমা দানায় পর্যাপ্ত পরিমাণে লৌহ, ক্যালসিয়াম, থিয়ামিন, ম্যাংগানিজ, দস্তা, ফসফরাস, ভিটামিন-বি, ফোলেইট এবং রিবোফ্ল্যাভিন রয়েছে। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, প্রতিদিনের ডায়েটে অল্প পরিমাণে তোকমা দানা খেতে পারেন। যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিপাক প্রক্রিয়া বৃদ্ধি করবে। তোকমা দানায় পর্যাপ্ত পরিমাণে আঁশ রয়েছে। প্রতি ১০০ গ্রাম তোকমা দানায় ৪০ গ্রাম খাদ্য আাঁশ পাওয়া যায়। আঁশ হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেটের পীড়া, প্রদাহ এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে।





