ঝিনাইদহে বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসকসহ ক্লিনিকের কর্মকর্তারা পলাতক রয়েছে। তবে অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে অ্যাপেন্ডিক্সের ব্যথা নিয়ে ঝিনাইদহ জেলা শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি ক্লিনিকে ভর্তি হন আলী আহসান। রাতেই তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এসময় তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, অবহেলা আর ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে।
স্বজনরা জানান, অপারেশন থিয়েটারে রোগীর অপারেশন চলাকালীন সময়ে ডাক্তার সেলফি তোলা ও মোবাইলে লাইভ দেয়ার কাজে কাজে ব্যস্ত ছিলেন। আমার ভাতিজার চিকিৎসার অভাবে মারা গেছে।
এলাকাবাসী জানান, চিকিৎসার নামে যারা কসাই খানা খুলে রেখেছে তাদের ফাঁসি চাই।
এ অভিযোগের বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। আর পুলিশ বলছে, অভিযোগ পেলে ঘটনা খতিয়ে দেখা হবে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঝিনাইদহ ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভুল চিকিৎসা এক রোগীর মৃত্যুর খরব পেয়েছি। সেখানে তাদের আত্মীয় স্বজনরা হাসপাতালে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। পরে ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।আলী আহসান জেলার কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





