রাজধানীর মিরপুর পাইকপাড়া এলাকার একটি বাসা থেকে সাহিনা আক্তার (১৪) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সোমবার (০৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সাহিনা নেত্রকোনার পূর্বধোলা এলাকার মৃত মোহাম্মদ আলীর মেয়ে। সে মিরপুর ১ নম্বর পাইকপাড়া আহমেদ নগর এলাকার একটি বাসার ৩য় তলায় হারুন-অর রশিদের বাসায় কাজ করতো।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন মিয়া ব্রেকিংনিউজকে বলেন, ‘দুপুরে খবর পেয়ে মেয়েটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে ছিলো। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’





