আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন কোটা সংস্কার আন্দোলনের প্রতিনিধি দল। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের নেতৃত্বে বৈঠকে ২০ সদস্য অংশ নিয়েছেন।সোমবার বিকেল সাড়ে ৪টায় যোগাযোগ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আরও রয়েছেন- যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদস্য এস এম কামার হোসেন। এছাড়া ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিত আছেন।
অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকারী প্রতিনিধি দলে-নিলয়, আল ইমরান, মামুন, সুমন, ফারুক, সোহেল, সন্ধান, সাথী, দীনা, আরজিনা, লুবনা, কানিজ, তিথী, উজ্জ্বল, তারেক, নূর, ইকবাল, লিটন, ইলিয়াস, সুমন নামের ২০ জন শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে।
বৈঠকে ৫ দফা দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





