চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা নিয়ে গণমাধ্যমে সরকারের সংশিষ্টদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ উঠলে তিনি এ নির্দেশ দেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এসময় তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য সংবিধানে কোটার বিষয়ে বলা আছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, কোটা নিয়ে আন্দোলন করা দুঃখজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এ ধরনের ঘটনা পাকিস্তান আমলেও হয়নি।

বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।