বিউটির বাবা ছায়েদ আলীর জবানবন্দি উদ্ধৃত করে শনিবার এক প্রেস ব্রিফিংয়ে হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা একথা জানান। এর আগে বিউটি ধর্ষণ ও হত্যা মামলার বাদী ছায়েদ আলী শনিবার আদালতে জবানবন্দি দেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
পাঁচ ঘণ্টা ধরে দেওয়া জবানবন্দিতে তিনি বিউটিকে নানার বাড়ি থেকে নিয়ে এসে কীভাবে খুনিদের হাতে তুলে দিয়েছেন তার বর্ণনা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জবানবন্দির পর হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
শনিবার বিকালে নিজ কার্যালয়ে ওই ব্রিফিংয়ে সুপার বলেন, স্বাধীনতার মাসে লাল সবুজের পতাকায় বিউটির হত্যা নিয়ে যে পোস্টটি সারাদেশে ভাইরাল হয়েছে তদন্তে তার বিপরীত চিত্র পাওয়া গেছে। দেখুন ভিডিও...
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





