কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আটক সব আন্দোলনকারীকে মুক্তি দেয়া না হলে সারা দেশে দাবানল ছড়িয়ে পড়বে বলে সরকারকে হুশিয়ারি দিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলন থেকে এ কথা বলা হয়।
এই সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান বলেন, আমরা পুলিশের আইজিপিকে বলতে চাই, যারা আন্দোলন করছেন, তাদের ছেড়ে দিন। তারা আপনার ভাই বা সন্তানের মতো। কারও বিরুদ্ধে তারা আন্দোলন করছেন না। তাদের আন্দোলন অধিকারের প্রশ্নে। তাই দুপুরের মধ্যেই আটক ব্যক্তিদের মুক্তি দেন। তা না হলে সারা দেশে দাবানল ছড়িয়ে পড়বে। ঠেকাতে পারবেন না।





