লোহার তারে কাপড় শুকাতে দিতে গিয়ে মা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন দেখে তাকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন ছেলে। তবে এতে মারা যান দুজনই, এমনটাই ধারণা করছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। পশ্চিমবঙ্গের হরিদেবপুর থানার এলাকার শরৎচন্দ্র রোডে ঘটেছে এমন ঘটনা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মৃতরা হলেন, পুষ্প সামন্ত ও মনোজিৎ সামন্ত। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কিশোর ছেলেকে নিয়ে এক বাড়িতে ভাড়া থাকতেন মা।
স্বামী ও বড় ছেলে গিয়েছিলেন বাইরে। হঠাৎ প্রতিবেশীরা দেখতে পান গায়ে লোহার তার জড়ানো অবস্থায় বাড়ির বাইরে কুয়োর কাছে পড়ে আছে মা-ছেলের মরদেহ।
পরিবার ও প্রতিবেশীদের অনুমান, কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মা’কে বাঁচাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে ছোট ছেলে।
তাদের মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সময় নিউজ





