বরের মাথায় চুল না থাকায় মণ্ডপে বিয়ে ভাঙল এক দম্পতির। গেল ১৮ ফেব্রুয়ারি ভারতে বিহারের সগৌলিতে এই ঘটনা ঘটেছে।স্থানীয়রা জানান, এক বছর আগ থেকেই দুই পরিবারের মধ্যে বিয়ের কথা-বার্তা চলছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ছেলে ডাক্তার। সব কিছু ঠিক দেখে বিয়ের দিনক্ষণও নির্ধারণ করা হয়। বিয়ের আগে প্রাক-বিবাহ প্রথা উভয় পরিবারই পালন করে। বিয়ের আসরে উভয়পক্ষেরই লোকজন পৌঁছে যায়।
বিয়ের আসরে তখন বর ও কনের মালা বদলও হয়ে গিয়েছে। এরপর সিদুঁর দানের আগে বর তাঁর পাগড়ি খুলতেই ছন্দপতন। বরের মাথায় টাক দেখে বিয়ে করতে বেঁকে বসলেন কনে। উভয় পক্ষের পরিবারের হাজার অনুরোধেও কনে ওই পাত্রকে বিয়ে করতে রাজি হলেন না।
অবশ্য এই ঘটনায় আদৌ ভেঙে পড়েননি বর। বিয়ে ভাঙার দু’দিনের মধ্যেই বিয়ে করলেন বর।




