আমরা সবাই জানি ফেসবুক মেসেঞ্জারে ভুলবশত কাউকে মেসেজ পাঠিয়ে দিলে চাইলেও সেই মেসেজ ডিলিট করা যায় না। ফেসবুক ব্যবহারকারীদের সেই আফসোস হয়তো এবার দূর হতে চলেছে। কেননা গ্রাহকদের কথা ভেবে এবার মেসেঞ্জারে যুক্ত হতে চলেছে ‘ডিলিট’ অপশন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সম্প্রতি এক ফেসবুক কর্মকর্তা একটি টেকনোলজি ওয়েবসাইটে ফেসবুকের নতুন ফিচার সংক্রান্ত বেশ কিছু তথ্য দেন। সেখানেই ডিলিট অপশন মেসেঞ্জারে যুক্ত হওয়ার ব্যাপারে একটা ইঙ্গিত দেন তিনি।
ফেসবুক কর্মকর্তার তথ্য প্রতিবেদন অনুযায়ী, মেসেঞ্জারে সিক্রেট চ্যাট বলে একটি অপশন অনেকদিন আগে চালু করা হয়েছিল। সিক্রেট চ্যাটের ফলে গোপনীয়তা বজায় রেখে কথা বলা যায়। কিছুক্ষণ পরেই এই চ্যাট আপনা থেকেই ডিলিটও হয়ে যেত।
কিন্তু গ্রাহকদের অনেকদিন ধরেই দাবি ছিল মেসেঞ্জারেও মেসেজ ডিলিট করার অপশন থাকা উচিত। সেই দিকেই তাকিয়ে ফেসবুক এমন উদ্যোগ নিচ্ছে বলে মনে করা হচ্ছে।




