রাজধানীতে বাস চালকদের প্রতিযোগিতা হয়ে উঠেছে যাত্রীসহ পথচারীদের মরণ ফাঁদ। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। কেন এই অসুস্হ্য প্রতিযোগিতা ? সমাধানের উপায় কী? ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জীবন-জীবিকার প্রয়োজনে নগরে যাদের ছুটতে হয় গণপরিবহণকে অবলম্বন করে, তাদের কাছে এ-এক নতুন আতঙ্কের নাম। সাম্প্রতিক ঘটনায় সামনে চলে আসে ফিটনেসবিহীন গাড়ির মহাসড়ক জুড়ে প্রতিযোগিতা আর অদক্ষ লাইন্সেসবিহীন চালকের বিষয়।

যাত্রীরা বলছেন, ‘নিয়ম থাকলেও নিয়ম তদারকের কেউ নেই। অসুস্থ প্রতিযোগতিার কারণে এমনটা ঘটছে। যে যার মত করে চালাচ্ছে, কোনো শৃঙ্খলা নেই।’

বাস মালিক সমিতি তাদের সীমাবদ্ধতার কথা শিকার করে চালকদের কাউন্সিলিংয়ের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিপহন মালিক সমিতি কার্যকরী সভাপতি মো. রুস্তম আলী খান।

এ ধরনের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিদ্যমান আইন অনুসারেই দোষীরা শাস্তি পাবে।

সাময়িক কোন পদক্ষেপে এ সমস্যার সমাধান সম্ভব নয় বরং প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা।

পরিবহন বিশেষজ্ঞ সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘এরকম ঘটনা পুনরাবৃত্তি হতেই থাকবে। এটা বন্ধ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত বাস সিস্টেমকে আওতায় না আনা যাবে।’