ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ গতিতে ছুটছেন মাশরাফি বিন মর্তুজা। তরুণ কোন বোলারকে পাত্তা না দিয়ে উইকেট সেরার তকমাও নিজের করে নিলেন ম্যাশ। অথচ ক্যারিয়ারের শেষের দিকে তিনি। এই সময় তার এমন পারফর্ম দেখে মুগ্ধ সতীর্থ তামিম ইকবালও। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তাইতো সুযোগ পেয়ে নড়াইল এক্সপ্রেসকে প্রশংসায় ভাসাতে ভূল করেন নি দেশ সেরা এই ওপেনার।

ইনজুরির কারণে ডিপিএলের এই আসরে খেরতে পারেননি তামিম ইকবাল। কিন্তু নিজে না খেললেও সতীর্থদের খেলা ঠিকই উপভোগ করেছেন। ঘরোয়া এই লিগে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করার রেকর্ড গড়লেন মাশরাফি। এমন মুগ্ধকরা দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে মঙ্গলবার বিসিবি কার্যালয়ে তাকে তরুণদের আদর্শ বলে উল্লেখ করলেন ড্যাশিং ওপেনার তামিম।

মাশরাফিকে নিয়ে তামিম বলেন,‘উনার ক্যারিয়ার এখন প্রায় শেষ দিকে। এই সময়ে এসে এমন পারফর্ম করা আসলেই সহজ কাজ নয়। তবে এই পারফর্ম প্রমাণ করে, উনি ঘরোয়া লিগকেও কতোটা গুরুত্ব সহকারে নিয়েছেন। যদি তিনি পাঁচ বা দশভাগ কম দিয়েও খেলতেন, তাহলে এই অর্জন তিনি পেতেন না। তরুণরা যারা তাঁকে আদর্শ মনে করে বা যারা বাংলাদেশ দলের বোলার হতে চায়, মাশরাফি ভাইয়ের এই পারফরম্যান্স তাদের জন্য একটি অসাধারণ উদাহরণ।’

ডিপিএলে সোমবার সুপার লিগ পর্বের ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে তিন উইকেট নিয়ে ডিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালিক হলেন মাশরাফি। ডিপিএলে এবারের মৌসুমে মাশরাফির উইকেট সংখ্যা এখন পর্যন্ত ৩৮টি। যা ডিপিএলে এক আসরে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ডটি ছিল আবু হায়দার রনির দখলে। ডিপিএলের গত আসরে ৩৫টি উইকেট শিকার করেছিলেন তিনি। তাছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত মাশরাফির সংগ্রহ ২৫৭ ম্যাচে ৩৬৭টি উইকেট।