চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দারুন ফর্মে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটের সর্ব কনিষ্ঠ সেঞ্চুরিয়ান নিজের জাত চিনিয়ে দিচ্ছেন বার বার। ডিপিএলের এই আসরে ১৩টি ম্যাচে ৫টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরি করে দারুন ফর্মে আছেন তিনি। তাই তার এমন নজকার ব্যাটিংয়ে তার জন্য সুখবর দিলো বিসিবি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কোন ধরণের খেলার অনুমতি পেলেন আশরাফুল। সর্বশেষ ২০১২ সালে বিসিএল শুরুর আসরে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলেছিলেন আশরাফুল। ফাইনালে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে চ্যাম্পিয়ন করেন দলকে। তারপর আর খেলা হয়নি বিসিএলে। চার মৌসুম পর আবারও এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছেন আশরাফুল।
অবশেষে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলার অনুমতি পেয়ে ছিলেন ৯ জানুয়ারী থেকে শুরু হওয়া বিসিএলে। এবার ইস্ট জোনের হয়ে খেলছেন আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটে লীগের (বিসিএল) বাকী তিন রাউন্ডের খেলা শুরু হবে এপ্রিলের ১০ তারিখ থেকে। বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই প্রথম শ্রেণীর লীগের দিনক্ষণ জানিয়েছেন।
বিসিএলের প্রথম তিন রাউন্ড শেষে ডিফেন্ডিন চ্যাম্পিয়ন নর্থ জোন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। একটি জয় ও দুটি ড্র করেছে নর্থ জোন শীর্ষে তারা।অন্যদিকে ইস্ট জোন, সাউথ জোন ও সেন্ট্রাল জোন আছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে।
বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চতুর্থ রাউন্ডে নর্থ ও সেন্ট্রাল জোনের ম্যাচটি।আর সাউথ জোন ও ইস্ট জোন খেলবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
খুলনার মাঠে হবে পঞ্চম রাউন্ডে নর্থ জোন ও সাউথ জোনের মধ্যকার খেলা । ১৭ এপ্রিলের ম্যাচটি শুরু হবে। ইষ্ট জোন ও সেন্ট্রাল জোন পঞ্চম রাউন্ডের ম্যাচটি খেলবে রাজশাহী স্টেডিয়ামে।
২৪ এপ্রিল থেকে বিএসএলের শেষ ও ষষ্ট রাউন্ডের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে। নর্থ জোন-সাউথ জোন খুলনার মাঠে লড়বে। সেন্ট্রাল জোন ও ইষ্ট জোন রাজশাহীর মাঠে শেষ রাউন্ডের ম্যাচ খেলতে নামবে।





