দেশজুড়ে একের পর এক লোমহর্ষক ধর্ষণ আর খুনের ঘটনার সাথে সাক্ষী হলো আরও একটি কলংকের ইতিহাস। এবার প্রতিবেশি চাচার হাতে মাত্র আট বছরের এক নিস্পাপ শিশু শিকার হলো নৃশংস লালসার। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

র্ষণের পর নিস্পাপ শিশুটিকে হত্যা করে নিজের ঘরে আলমারির উপর বস্তা পেচিয়ে রেখেছিলো ঠান্ডা মাথার এই ভয়ানক খুনি। ধর্ষক যুবকের স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে এমনি গা শিউরে উঠা সব ঘটনা।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাদ্রাসাছাত্রী নুশরাত জাহান নুশুকে (৮) ধর্ষণের পর হত্যার ঘটনায় শাহ আলম রুবেল ও তাঁর সহযোগী বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে খুলনায় যাওয়ার পথে রুবেলকে গ্রেপ্তার করা হয়। এর আগে বোরহানকে রামগঞ্জের নোয়াগাঁও থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বেলা ১১টার দিকে রামগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন।বিকৃত লালসার শিকার নিহত নুশরাত রামগঞ্জের ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত। সে গ্রেপ্তার হওয়া রুবেলের দুঃসম্পর্কের ভাতিজি। সদ্য বিবাহিত রুবেল ঢাকায় গার্মেন্টসের ব্যবসা করেন।

সংবাদ সম্মেলনে ধর্ষক যুবকের স্বীকারোক্তির বরাত দিয়ে এসপি জানান, গত ২৩ মার্চ দুপুরে আইসক্রিম খাওয়া ও টিভি দেখার কথা বলে রামগঞ্জের পশ্চিম নোয়াগাঁও গ্রামের রুবেল একই বাড়ির শিশু নুশরাতকে ঘরে ডেকে নেন। এরপর শিশুটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশ চট দিয়ে বেঁধে ঘরের স্টিলের আলমারির ওপর রেখে দেন। এভাবেই লাশ দুদিন ঘরে ছিল।