আগামী বছর পর্দা উঠছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বিশ্বকাপ। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে এখন থেকেই দলগুলো নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে। বাদ যায়নি বাংলাদেশও। বিশ্বকাপে যেন ভালো করা যায় সেজন্য এখন থেকেই পরিকল্পনা করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ক্রিকেটের জন্মস্থান ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল অনেক দূরে যাবে এমনটা প্রত্যাশা টাইগার ভক্ত ও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টদের। টাইগারদের নিয়ে আশাবাদী কম নন সাবেক ক্রিকেটার অলোক কাপালিও।
তার ভাবনায় আগামী বিশ্বকাপের ফাইনালে খেলবে বাংলাদেশ।





