ববি হাজ্জাজ নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক কাজী বজলুর রহমান। গত সোমবার এনডিএম চেয়ারম্যান কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম উচ্চ পরিষদের বৈঠকে এ সিন্ধান্ত হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এ সময় ববি হাজ্জাজ বলেন, নির্বাচন কমিশনে যোগ্য দল হিসাবে তালিকার প্রথমে থাকা এনডিএম দেশের সব শ্রেণী-পেশার মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য।
যিনি আমাদের উচ্চ পরিষদ সদস্য হিসাবে যোগ দিলেন তিনি অতীতে যেমন সাহসিকতার সঙ্গে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পুলিশ প্রশাসন সামলিয়েছেন, একইভাবে এনডিএমের নীতি ও আদর্শকে ধারণ করে তিনি জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন এনডিএম মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ এম তাহের, সিটি নির্বাচন সমন্বয়কারী ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মোমিনুল আমিন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল হোসেন। সূত্র: মানবকন্ঠ
উল্লেখ্য, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক বিশেষ উপদেষ্টা ছিলেন ববি হাজ্জাজ। এছাড়াও ববি হাজ্জাজ বাংলাদেশের প্রিন্স হিসেবে পরিচিতি পাওয়া আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বড় ছেলে।





