মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন বাংলাদেশি আরেক তারকা নাফিস ইকবাল। তবে খেলার জন্য নয়, মুলত মুস্তাফিজকে দেখাশোনার জন্যই নাফিসকে নিয়েছে আইপিএল দলটি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জানা যায়, দলটির কোচ মাহেলা জয়াবর্ধনের চাওয়াতেই নাফিসকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর এতে সবচেয়ে লাভ হল মুম্বাই বোলার মুস্তাফিজের জন্য।

সোমবার সকালে মুম্বাই ইন্ডিয়ানসের শিবিরে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন নাফিস ইকবাল। নিজের ফেসবুক পেজে এই তথ্য নিজেই লিখেছেন নাফিস। তিনি লিখেছেন, ‘কাজ এবং অভিজ্ঞতা মাত্র শুরু হলো… #মুম্বাই ইন্ডিয়ান্স।’

এরপরই ফেসবুকে নাফিস ইকবালকে শুভেচ্ছা জানিয়েছেন তার অনুর্ধ্ব-১৭ দলে এক সঙ্গে ক্যারিয়ার শুরু করা বন্ধু মাশরাফি বিন মুর্তজা। তিনি লিখেছেন, ‘বেশ অব লাক বন্ধু। গুড অপরচুনিটি।’