এক বান্দবীর প্রেমের মাশুল দিতে হল আরেক জন কে । ঐ বান্ধবীর ত্রিকোণ প্রেমের জন্য মাশুল গুনতে হল ছাত্রীকে । একজনে জেন আর মন ভরে না। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
জানা গেছে , স্থানীয় বঙ্কিম সর্দার কলেজের আক্রান্ত ছাত্রীর নাম রিয়া সরকার। সে কলেজের কলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। বান্ধবীর হাতে আক্রান্ত হয়ে তিনি এই মুহূর্তে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিয়ার উপরে হামলার অভিযোগ উঠেছে তাঁরই সহপাঠী সুচরিতার উপর।
জানা যায় সুচরিতার সঙ্গে বহুদিন ধরে প্রেমের সম্পর্ক কলেজেরই তৃতীয় বর্ষের ছাত্র অজয় হালদারের । দীর্ঘদিন দু জেনের মধ্যে মেলামেশা, উপহার দেওয়া নেওয়া ইত্যাদি চলত। পরস্পরের বাড়িতেও যাতায়াত ছিল বলে জানা যায় । কিন্তু সম্প্রতি কলেজের অন্য আর এক ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন সুচরিতা। এই নতুন সম্পর্কের কথা জানতে পেরে যান অজয়। এতে সুচরিতা ও অজয়ের সম্পর্কে সমস্যা শুরু হতে থাকে।
সুচরিতার অভিযোগ, রিয়াই নতুন সম্পর্কের কথা অজয়কে জানিয়ে দেন। এই রাগেই সোমবার দুপুরে কলেজের গেটের সামনে রিয়া সরকারের উপরে হামলা চালান সুচরিতা ও তাঁর পরিবারের লোকেরা। ঘটনায় গুরুতর জখম হয় ওই ছাত্রী। মাথা ফেটে রক্ত বেরোতে থাকে।
খবর পেয়ে রিয়ার বাড়ির লোকজন পৌঁছায় কলেজে। কিন্তু ততক্ষণে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনার জেরে কলেজ চত্বরে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ। অন্যদিকে রিয়াকে উদ্ধার করে সহপাঠীরা হাসপাতালে নিয়ে যান ।





