নীলফামারীর ডোমারে অজ্ঞাত ১৫ বছর বয়সী এক কিশোরের লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সোমবার (২ এপ্রিল) সকালে কেতকীবাড়ী ইউনিয়নের চিলাহাটি-মির্জাগঞ্জ মধ্যবর্তী চান্দখানা খালাসিপাড়া নামক স্থানে রেল লাইন সংলগ্ন ধান ক্ষেত থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
ডোমার থানার ওসি মোকছেদ আলী বিডি২৪লাইভকে জানান, সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ধান ক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহতের পড়নে কালো প্যান্ট ও খয়েরী রংয়ের গেঞ্জি ছিলো। নিহত বালক চিলাহাটি থেকে রাজশাহী গামী বরেন্দ্র আন্তঃনগর ট্রেন থেকে সিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে ডোমার থানায় একটি ইউডি মামলা হয়েছে।





