কক্সবাজার রামুর ঈদগড়ে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে এক কিশোরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত ২৭ মার্চ কক্সবাজার নোটারি পাবলিকের কার্যালয়ে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি তওম্মাপাড়া এলাকার এছা মং ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এর মেয়ে মাচা চিং মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্মের মূল মন্ত্র পবিত্র কলেমা (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ) বাংলা বাজার এলাকার মাওলানা ওসমানের মাধ্যমে মৌখিকভাবে উচ্চারণ করে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

তার বর্তমান নাম মোছা: আয়েশা ছিদ্দিকা। হলফনামাটি সম্পন্ন করেন এডভোকেট ফরিদুল আলম এবং ধর্মান্তরিত আয়েশা ছিদ্দিকার দস্তখতটি সনাক্ত করেন এডভোকেট শেফাউল হক।

ইসলাম ধর্ম গ্রহণকারী আয়েশা ছিদ্দিকা জানান, সকল ধর্মের মধ্যে ইসলাম ধর্ম শ্রেষ্ট ধর্ম। তাই আমি কারো বিনা প্ররোচণায়, সেচ্ছায় হলপনামার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং সকলের সহযোগীতা কামনা করছি।