আগামী ৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামার কথা ছিল ডেভিড ওয়ার্নারের। এমনকি তাকে দলটির নেতৃত্বের ভারও দিয়েছিল দলটির ফ্র্যাঞ্চাইজি। তবে নিষেধাজ্ঞা কাণ্ডে সেই সৌভাগ্য হচ্ছে না। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ওয়ার্নারের। ফলে দলটিকে বেছে নিতে হচ্ছে ওয়ার্নারের বিকল্প। একাদশে ওয়ার্নারের বদলে কাকে খেলানো হবে, সেটিই এখন দলটির বড় প্রশ্ন। সম্প্রতি এ প্রসঙ্গে একটি টুইট বার্তা প্রকাশ করেন আকাশ চোপড়া।
টুইটে তিনি উল্লেখ করেন, ‘কেন উইলিয়ামসন অধিনায়ক হয়ে থাকছে। সাকিব (সাকিব আল হাসান) এবং রশিদ (রশিদ খান) প্রতি ম্যাচেই খেলবে।
বিদেশি খেলোয়াড়ের জায়গা খালি থাকে মাত্র একটি। অলরাউন্ডারের সেই জায়গার জন্য লড়াই করতে হবে নবী (মোহাম্মদ নবী) এবং ব্র্যাথওয়েটকে (কার্লোস ব্র্যাথওয়েট)। ’
আফগানিস্তানের মোহাম্মদ নবী এবং উইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েটকে তাই নামতে হচ্ছে কঠিন এক যুদ্ধে। পারফরমেন্স কিংবা যোগ্যতার বিচারে একজন আরেকজনের চেয়ে পিছিয়ে নেই কোনোভাবেই।
কিন্তু আইপিএলের মতো বড় মঞ্চে নিজেকে তুলে ধরার ক্ষেত্রে কে পাবেন অগ্রাধিকার? উত্তরটা এখন সময়ের হাতেই। উল্লেখ্য, ওয়ার্নারের নিষেধাজ্ঞার পর প্রথম দ্বিধা দেখা দেয় দলটির অধিনায়ক বাছাই নিয়ে।
ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ছিলেন অধিনায়ক হওয়ার দৌড়ে।
ঞ্চাইজি কর্তৃপক্ষ বেছে নেয় উইলিয়ামসনকেই। তবে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ বেছে নেয় উইলিয়ামসনকেই। আট ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের ২০১৭-১৮ মৌসুমের আসর।
আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল। সাকিব আল হাসান ছাড়াও আসরে অংশ নেবেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, যিনি খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।
গত যে কয়েকটি আসরে সাকিব খেলেছেন সবগুলো ম্যাচ তিনি খেলতে পারেন নি। বসে থাকতে হয়েছে মাঠের বাইরে। তবে এইবার খেলা শুরুর আগেই দল থেকে জানানো হল যে তিনি প্রতি ম্যাচেই খেলতে পারবেন এবং তিনিই হবেন দলে অধিনায়ক।





